সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অন্যান্য

মুম্বাই থেকে সাগরের নিচ দিয়ে টানেল যাবে আরব আমিরাত

নিউজ ডেস্ক২২ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
মুম্বাই থেকে সাগরের নিচ দিয়ে টানেল যাবে আরব আমিরাত

সিল্কিসিটিনিউজ ডেস্ক:

এবার ভারতের মুম্বাই থেকে সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত সাগরের নিচ দিয়ে টানেল নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এতে দ্রুতগতির ট্রেনও চলবে বলে জানা গেছে। সাগরের পানির নিচ দিয়ে প্রায় দুই হাজার কিলোমিটার দীর্ঘ টানেল নির্মাণে আরব আমিরাত শিগগিরই বড় ধরনের পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে।

২০২২ সালের মধ্যেই এ প্রকল্প বাস্তবায়ন হওয়ারও কথা রয়েছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় উপদেষ্টা ব্যুরো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরামর্শদাতা আবদুল্লাহ আলশেহী। তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, দীর্ঘ এই টানেল নির্মাণ শেষ হলে ফুজাইরা থেকে মুম্বাই পর্যন্ত সমুদ্রের তলদেশ দিয়ে ট্রেনে ভ্রমণ করা যাবে। এতে করে দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। সেইসঙ্গে সহজলভ্য পণ্য পরিবহনের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে।

এ টানেলের দৈর্ঘ্য প্রায় দুই হাজার কিলোমিটার হলেও এতে ট্রেন চলবে প্রতি ঘণ্টায় প্রায় এক হাজার কিলোমিটার গতিতে। ফলে মাত্র দুই ঘণ্টাতেই মুম্বাই থেকে আরব আমিরাতের ফুজাইরাহতে পৌঁছানো যাবে।

প্রকল্পটি বাস্তবায়ন হলে ফুজাইরা বন্দর থেকে ভারত তেল আমদানি করবে। বিনিময়ে উত্তর মুম্বাইয়ের নর্মদা নদী থেকে বিশুদ্ধ পানি আমদানি করবে আরব আমিরাত। এছাড়া যাত্রীরাও অল্প সময়ের মধ্যে আরব আমিরাতে পৌঁছাতে পারবে।