জাতীয়

মুজিবনগরে বোমা উদ্ধার

নিউজ ডেস্ক৩১ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক: মেহেরপুরের মুজিবনগর উপজেলার গৌরীনগর কবরস্থানের কাছ থেকে দুটি বোমা উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে পরিত্যক্ত অবস্থায় বোমা দুটি উদ্ধার করে মুজিবনগর থানার পুলিশ।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন জানান, সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে গৌরীনগর কবরস্থান এলাকায় অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় দুটি বোমা উদ্ধার করা হয়। বোমা দুটি নিষ্ক্রিয় করা হয়েছে।

সূত্র: রাইজিংবিডি