লাইফ স্টাইল

মুচমুচে পালং পাতার পাকোড়া

নিউজ ডেস্ক১৮ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মুচমুচে পালং পাতা ভাজা নাস্তা হিসেবে অথবা খিচুরী / ভাতের সাথে ও খেতে ভালো লাগবে। ঝটপট আর রান্না ঘরে থাকা সামগ্রী দিয়ে ঝামেলা ছাড়াই তৈরি করতে পারবেন পালং পাতা ভাজা।

 

চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি…

 

উপকরণ :

• পালং পাতা -১৫ টির মত
• বেসন – দের কাপ
• চালের গুড়া – ২ টেবিল চামচ
• লবন স্বাদমত
• লাল মরিচ গুড়া ১ চামচ
• হলুদ – ১ চা চামচ
• ধনে গুড়া – হাফ চাচামচ
• পানি ৩ কাপ এর মত
• রসুন বাটা- হাফ চামচ
• তেল ভাজার জন্য

 

প্রণালী :

– বেসন,চালের গুড়া লবন , মরিচগুড়া ,হলুদ, ধনেগুরা , রসুন বাটা পানি দিয়ে একটা মিশ্রণ তৈরী করে নিন।

– পানি একেবারেই দিবেননা অল্প অল্প করে দিবেন।

– এইবার চুলে তেল গরম হতে দিন।

– তেল গরম হলে একটি একটি করে পাতা বেসন এর মিশ্রণে  ডুবিয়ে নিয়ে তেলে ভেজে নিন।

ছবি ও রেসিপি – সামিয়া’জ  হোম কিচেন

 

সূত্র: অনলাইন