ছবিঘর

মুক্তি পেল ‘রামায়ণ’-এর টিজার, রাম রূপে নজর কাড়লেন রণবীর

নিউজ ডেস্ক৩ এপ্রিল ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বড় প্রজেক্ট ‘রামায়ণ’-এর টিজার অবশেষে প্রকাশ্যে এসেছে। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুরের লুক এবং রাজকীয় ব্যাপ্তি দর্শকদের মুগ্ধ করেছে। অভিষেক থেকে শুরু করে বনবাস—প্রতিটি দৃশ্যে রণবীরের আভিজাত্য ও শান্ত ভাব ফুটে উঠেছে।

প্রযোজক নমিত মালহোত্রা জানিয়েছেন, এই ছবিটি তৈরি করতে প্রায় ৬-৭ বছর সময় লেগেছে।

দুইটি পর্ব মিলিয়ে সিনেমাটির বাজেট প্রায় ৫০ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় ৪,০০০ কোটি টাকারও বেশি। নির্মাতাদের লক্ষ্য, হলিউডের বড় বড় সিনেমাকেও টেক্কা দিয়ে ভারতীয় মহাকাব্যকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়া।
এই ছবির অন্যতম বড় চমক হলো এর সংগীত। অস্কারজয়ী সুরকার এ আর রহমান ও হলিউডের কিংবদন্তি হান্স জিমার এই প্রথম কোনো প্রজেক্টে একসঙ্গে কাজ করছেন।

রহমান জানিয়েছেন, ভারতীয় সংস্কৃতি ও বৈশ্বিক সাউন্ডস্কেপের এক অনন্য সংমিশ্রণ হতে চলেছে এই ছবির মিউজিক।
টিজারের শেষ মুহূর্তে রাবণ রূপে দক্ষিণী সুপারস্টার যশের একটি ঝলক দর্শকদের উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে। রণবীর ও ইয়াশ ছাড়াও এই ছবিতে সাই পল্লবী (সীতা), সানি দেওল (হনুমান) ও রবি দুবে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

ছবিটি দুইটি ভাগে মুক্তি পাবে।

প্রথম পর্বটি আগামী ২০২৬ সালের অক্টোবরে (দিওয়ালির আগে) প্রেক্ষাগৃহে আসবে। আর দ্বিতীয় পর্বটি মুক্তি পাবে ২০২৭ সালের দিওয়ালিতে।
টিজার মুক্তির আগে রণবীরের স্ত্রী অভিনেত্রী আলিয়া ভাট একটি ভিডিও বার্তায় সবাইকে এই সিনেমাটি দেখার অনুরোধ জানান। তিনি বলেন, ‘রণবীর এই প্রজেক্টের পেছনে অনেক পরিশ্রম করেছেন এবং এটি সত্যিই অসাধারণ হতে চলেছে।’

সূত্র : এনডিটিভি