গোদাগাড়ী প্রতিনিধি:
গোদাগাড়ী উপজেলা দেওপাড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানের উপর নির্মম হামলার সুষ্ঠু বিচার ও আক্রমন কারিদের দ্রুত গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন গোদাগাড়ী উপজেলা সকল মুক্তিযোদ্ধারা। রোববার বেলা সাড়ে ১০ টায় শহীদ ফিরোজ চত্ত্বরে গোদাগাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তার এ হুশিয়ারি দেন।
উপস্থিত বক্তারা বলেন, গত ২ নভেম্বর দেওপাড়া ইউনিয়নের নীল বোনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানকে বাড়ী ডেকে নিয়ে গিয়ে জামায়াত-শিবির ও বিএনপির সন্ত্রাসী আজাদ- মিশ্র ও তার সহযোগিরা পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে হাসুয়া, হাতুর রড দিয়ে এলোপাথারি কুপিয়ে মৃত্যূর কোলে ঠেলে দেয়। স্থানীয় লোকজন জানতে পেরে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেলে ভর্তি করে । বর্তমানে সে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সেদিনই গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তাদের গ্রেফতার করেনি। বরং সন্ত্রাসীরা জামিনে বেরিয়ে এসে আবারও আনন্দ উল্লাস করছে ও হুমকি ধামকি অব্যাহত রেখেছে।
বক্তারা পুলিশ এর উপর অভিযোগ করে বলেন, থানার ওসি ও তদন্তকারি কর্মকর্তারা আসামিদের ধরার ব্যাপারে উদাসিন দেখা গেছে। আসামিদের ধরার ব্যাপারে আমরা বারবার গোদাগাড়ী থানার ওসির নিকট গেলে তিনি বিরক্তি বোধ করেছেন।


এ সময় বক্তারা থানার ওসিকে উদ্দেশ্যে করে বলেন, আপনারা মনে রাখবেন সকল মুক্তিযোদ্ধার রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি বলেন ওই চেয়ারে বসে চাকুরী করতে পারছেন নইলে ক্ষমাতাশালী চেয়ারটিতে বসতে পারতেন না। তাই মুক্তিযোদ্ধাদের সপক্ষে থেকে আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনুন। আর যদি তা না করা হয় তাহলে আমরা সকল মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতার স্বপক্ষের সকল শক্তিনিয়ে এর চেয়ে কঠোর ও বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব।
এ সময় খরচাকা সীমান্তের বিজিবি ক্যাম্পের সুবেদারের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করে বক্তারা। মানব বন্ধনে উপস্থিত ও বক্তব্য প্রদান করেন, গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বদিউজ্জামান, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফরহাদ হোসেন, ডেপুটি কমান্ডার শাহাদুল হক মাষ্টার, সাবেক রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাইদুর রহমান, গোদাগাড়ী উপজেলা সাংগঠনিক কমান্ডার হারুন আর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হানিফ, রাজশাহী জেলা ওয়াকার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লব, রাজশাহী জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন, উপজেলা কৃষক লীগের সভাপতি আল-মামুন, সাধারণ সম্পাদক ঈমন মন্ডল প্রমুখ।
এর আগে উপজেলা ক্যাম্পাস হতে আক্রমন কারিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে গোদাগাড়ী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
স/শ










