সদ্য প্রকাশিত
মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় রিজভীর নিন্দা ও প্রতিবাদ চরমোনাই পীরের সেই বক্তব্যের ব্যাখ্যা দিল ইসলামী আন্দোলন প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে ৬২টি গাছ রোপণ করল যুবদল দেশ থেকে পালিয়েও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি : রিজভী ভূমিমন্ত্রীর বাড়ির এলাকায় পটকা মেরে পালানো তরুণকে খুঁজছে পুলিশ মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার রাসিকের সাবেক কাউন্সিলর হুতিদের হামলার শঙ্কা সৌদি আরবে দুই দিনে ১৫ বার জরুরি সতর্কতা জারি সোনার দামে রেকর্ড পতন, ২৪ ঘণ্টায় ভরিতে কমল ১০ হাজার ৯৬৪ টাকা মনোমালিন্য ভুলে আ.লীগ ঠেকাতে একাট্টা বিএনপি ঘূর্ণিঝড় আকভান: শনিবারও বৃষ্টির আভাস
আন্তর্জাতিক

মিসরে বন্যায় ২৬ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক৩১ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
মিসরে বন্যায় ২৬ জনের প্রাণহানি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মিসরে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৭২ জন। রবিবার দেশটির কর্তৃপক্ষ নিহতের এ সংখ্যা জানান। এর আগে বন্যায় প্রাণহানির সংখ্যা ১৮ বলা হয়েছিল।

 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ মেগায়েদ বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ কিছু পরিবার তাদের আত্মীয় স্বজনের মারা যাওয়ার খবর জানায়নি। ইতোমধ্যে তারা তাদের দাফনও শেষ করেছে।

 

মিসরের কিছু এলাকায় শরত ও শীতে ব্যাপক বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দেয়। বিশেষ করে যেসব এলাকায় দূর্বল অবকাঠামো রয়েছে সেসব এলাকায় প্রায় প্রতিবছর এ ধরণের পরিস্থিতি তৈরি হয়। সূত্র: আল জাজিরা।

সূত্র: বাংলা ট্রিবিউন