সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

মিশরে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ১৭৭

নিউজ ডেস্ক২৭ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
মিশরে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ১৭৭

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভূমধ্যসাগরের মিশর উপকূলে ছয় শতাধিক শরণার্থী নিয়ে নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত ১৭৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) আরও ৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া মিশরের ভূমধ্যসাগর থেকে শতাধিক শরণার্থীকে জীবিত উদ্ধার করা হয়।

 

২১ সেপ্টেম্বর (বুধবার) দেশটির নাইল ডেল্টা বন্দর থেকে ১২ কিলোমিটার দূরে শরণার্থীবাহী নৌকা ডুবির ঘটনাটি ঘটে।

 

এরআগে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ১১৫ জনের মরদেহ উদ্ধারের খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

 

স্থানীয় উদ্ধারকর্মী ও মৎসজীবীরা জানায়, এ পর্যন্ত ১৬৯ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো কতজন উদ্ধারের বাকী তা কেউ সঠিক করে বলতে পারেননি।

 

আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) জানিয়েছে, এ ঘটনা আমরা তদারকিতে রেখেছি এবং ধারণা করছি ৩০০ শরণার্থীর সবাই বিভিন্ন স্থান থেকে এসেছেন।

 

দেশটির সরকারি এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নৌকাডুবির ঘটনার কয়েকদিনে শতাধিক শরণার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে কয়েক ডজন মানুষ ভয়েই প্রাণ হারিয়েছেন।

 

আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ওই শরণার্থীরা ‘অবৈধভাবে’ অনুপ্রবেশের চেষ্টা করেন বলে উল্লেখ করেছে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্র: বাংলা নিউজ