সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

মির্জা ফখরুল দেশে ফিরছেন আজ

নিউজ ডেস্ক১২ ডিসেম্বর ২০২৪১ মিনিট পড়া
মির্জা ফখরুল দেশে ফিরছেন আজ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দুই সপ্তাহ লন্ডন সফর শেষে আজ (বৃহস্পতিবার) দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে ফিরে এদিন বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলের যৌথ সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।

বেলা সাড়ে ১১টার দিকে মির্জা ফখরুল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে গণমাধ্যমে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গতকাল বুধবার (১১ ডিসেম্বর) লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা দেন তিনি।

রিজভী জানান, দেশে ফিরে বিকেল ৩টায় নয়াপল্টনে দলের যৌথ সভায় যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি মহাসচিবের।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্য রওনা করছেন। তাকে লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে লন্ডন বিএনপির নেতারা বিদায় জানিয়েছেন। তিনি সাড়ে ১১টায় ঢাকায় পৌঁছাবেন।

গত ৩০ নভেম্বর নিজের ও স্ত্রীর চিকিৎসাসহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডনে যান মির্জা ফখরুল।

 

সূত্র: কালের কণ্ঠ