সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

মিথ্যা খবর ঠেকাতে নতুন আইন করা হবে: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক২৫ ফেব্রুয়ারি ২০২৪২ মিনিট পড়া
মিথ্যা খবর ঠেকাতে নতুন আইন করা হবে: আইনমন্ত্রী

সিল্কসিটি নিউজ ডেস্ক :
সংবাদ মাধ্যমের স্বাধীনতা কোনোভাবে খর্ব না করে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি বন্ধ করতে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন আইন মন্ত্রী আনিসুল হক।
রোববার(২৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য রুহুল আমিন হাওলাদারের এক সম্পূরক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের অনুপস্থিতিতে তার পক্ষে সংসদে এ প্রশ্নের উত্তর দেন আইনমন্ত্রী আনিসুল হক।আইন মন্ত্রী আনিসুল হক বলেন, কিছু আইন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে এই সংসদে আসবে। তার মাধ্যমে নিয়ন্ত্রণ নয়, মিথ্যা তথ্য এবং মিথ্যা খবর দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা যাতে বন্ধ করা যায় সে ব্যবস্থা সরকার নেবে।

এর আগে রুহুল আমিন হাওলাদার তার প্রশ্ন করেন, অনেক অনলাইন সংবাদ মাধ্যম মিথ্যা সংবাদ করে অস্থিরতা সৃষ্টি করে। অপপ্রচার করে, এ সব অপপ্রচার বন্ধ করা দরকার। এগুলো বন্ধে আইন করা হবে কি না।

উত্তরে আইনমন্ত্রী বলেন, আমাদের সংবিধানে বলা আছে যে মৌলিক অধিকারের মধ্যে বাকস্বাধীনতা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা। সেই নিরিখে এবং সেটাকে যথাযথ মর্যাদা দিয়ে আইন প্রণয়ন করতে হয়। আইন অলরেডি একটা আছে যেটা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। আমি সংসদ সদস্যকে জানাতে চাই, সাইবার সিকিউরিটি অ্যাক্ট এবং আরও কিছু আইন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে এই সংসদে আসবে। তার মাধ্যমে নিয়ন্ত্রণ নয়, মিথ্যা তথ্য এবং মিথ্যা খবর দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা যাতে বন্ধ করা যায় সে ব্যবস্থা সরকার নেবে। কিন্তু এর পাশাপাশি আমি বলে রাখতে চাই, সংবাদ মাধ্যমের স্বাধীনতা কোনোভাবে সরকার খর্ব করবে না।