সদ্য প্রকাশিত
রাজশাহী

‘মিছিল মিটিং নয়, অপশক্তির বিরুদ্ধে ছাত্রলীগকে লড়াই করতে হবে’

নিউজ ডেস্ক৭ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
‘মিছিল মিটিং নয়, অপশক্তির বিরুদ্ধে ছাত্রলীগকে লড়াই করতে হবে’

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, ‘মিছিল, মিটিং, স্লোগান, বেনার, ফেস্টুন লাাগালেই ছাত্রলীগ হওয়া যায় না। ছাত্রলীগ হতে গেলে সকল সন্ত্রাস ও অপশক্তির বিরুদ্ধে লড়াই করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হবে।’

 
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৩য় সম্মেলনে তিনি এসব কথা বলেন। বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলন চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

 
ছাত্রলীগ সভাপতি সোহাগ মাদকাসক্তের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়ে বলেন, ‘তরুণ প্রজন্মকে ধ্বংস করছে মাদকাসক্তি। আমাদের দেশে শতকরা ৮০ শতাংশ অপরাধ সংঘটিত হয় মাদকাসক্তের কারণে। তাই ছাত্রলীগকে মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।’

 
মেধাবী ছাত্রদের নেতৃত্বে আনার প্রতিশ্রুতি ব্যক্ত করে ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, ‘বর্তমানে একটি দেশের সাথে আরেকটি দেশের স্নায়ুযুদ্ধ চলে অর্থাৎ মেধার যুদ্ধ। তাই নিজেকে সেভাবেই গড়ে তুলতে হবে। কারণ মেধাবীদেরকেই ছাত্রলীগের নেতৃত্বে আনা হবে।’

 
সম্মেলনে রুয়েট শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান হিমেলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি রাইসুল ইসলাম রোজ।

স/শ