ধর্ম

মাহফিলে মাইক প্যান্ডেলের ভেতরেই রাখার আহ্বান আজহারীর

নিউজ ডেস্ক১৯ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

তাফসির মাহফিলের মাইকগুলো যথাসম্ভব প্যান্ডেলের ভেতরেই রাখার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারী।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা লেখেন।

আজহারী লেখেন, আগ্রহী শ্রোতারা প্যান্ডেলের ভেতরে বসেই তাফসির শুনবেন। শ্রোতাদের সুবিধার্থে উন্নত সাউন্ড সিস্টেম নিশ্চিত করুন।

বিষয়টির কারণ ব্যাখ্যা মিজানুর রহমান লেখেন, এভাবে চলতে থাকলে, চিরায়ত এই দ্বীনি ঐতিহ্যের মাহফিলগুলো আধুনিক সমাজে তার আবেদন হারাবে। দয়া করে ইসলামি প্রোগ্রামগুলোকে বিতর্কিত করা থেকে বিরত থাকুন।

শেষে তিনি লেখেন, আমাদের কোন আচরণে বা কার্যক্রমে বিরক্ত হয়ে কেউ যদি ইসলামের ব‍্যাপারে বিরূপ মনোভাব পোষণ করে, তার পুরো দায়ভার আমাদের, ইসলাম ধর্মের নয়। ইসলাম চির-সুন্দর, চির-আধুনিক। ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের।

 

সূত্র: যুগান্তর