লাইফ স্টাইল

মাসালা বেগুন

নিউজ ডেস্ক৬ মে ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কথায় বলে যার আছে ১২ গুন তার নাম বেগুন ! আজকের রেসিপি ১২ গুনে গুনান্নিত মাসালা বেগুন । বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন ।

 

উপকরন :

বেগুন বড় ১ টা
টকদই ১ /২ কাপ
টমেটো পিউরি ১/২ কাপ
পেয়াজ বাটা ২ চা চামচ
আদা বাটা ১ চা চামচ
জিরা বাটা ১ চা চামচ
রসুন বাটা ১/২ চা চামচ
মরিচ গুড়া ১ চা চামচ
হলুদ গুড়া ১ চা চামচ
লবন পরিমানমত
তেল ১/২ কাপ

 

 প্রস্তুত প্রনালি :

  •  বেগুন চারফালি করে কেটে নিয়ে সামান্য হলুদ লবন মাখিয়ে নিন। এবার তেলে ভেজে নিন হালকা করে।
  • এবার প্যানে তেল দিয়ে সব মশলা দিয়ে কসিয়ে দই ও টমেটো পিউরি দিয়ে দিন, প্রয়োজনে সামান্য পানি দিন।
  • এবার বেগুন দিয়ে হালকা আচে রান্না করুন, ঝোল কমে আসলে নামিয়ে নিন।

সূত্র: অনলাইন