সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন আট অবৈধ বাংলাদেশি

নিউজ ডেস্ক২৪ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন আট অবৈধ বাংলাদেশি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার পথে উদ্ধার হওয়া ৭১৬ বাংলাদেশির মধ্যে দফায় দফায় দেশে ফিরেছেন ৬৭৮ জন। এরই ধারাবাহিকতায় আগামীকাল বুধবার দেশে ফিরবেন আরো আট বাংলাদেশি।

 

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) সেক্রেটারি শাহিদা সুলতানা বলেন, বাংলাদেশ বিমানের বিজি ১৮৭-এর একটি ফ্লাইটে করে মালয়েশিয়ার স্থানীয় সময় দুপুর ৩টা ১৫ মিনিট কুয়ালালামপুর ছাড়বেন আট বাংলাদেশি। বাংলাদেশ সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তাঁদের দেশে পৌঁছানোর কথা।

 

আট বাংলাদেশি হলেন- কক্সবাজারের মোহাম্মদ খাইরুল ইসলাম, নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের মোহাম্মদ খাইরুল্লাহ, যশোর ঝিকরগাছার মোহাম্মদ শহিদুল ইসলাম, যশোর খামারপাড়ার আলমগীর, নারায়ণগঞ্জের আড়াইহাজারের আনোয়ার, নরসিংদী রায়পুরের মিলন মিয়া, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সিরাজুল ইসলাম এবং বরিশালের মূলাদির মোহাম্মদ সজীব হোসাইন।

 

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে গত বছরের ১১ মে লংকাবি দ্বীপ উপকূল থেকে উদ্ধার হন ৭১৬ বাংলাদেশি।

সূত্র: এনটিভি