সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় পাচার হওয়া ৫৯ বাংলাদেশি উদ্ধার

নিউজ ডেস্ক২১ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
মালয়েশিয়ায় পাচার হওয়া ৫৯ বাংলাদেশি উদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মালয়েশিয়ায় অভিযান চালিয়ে পাচারের শিকার ৫৯ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির অভিবাসন বিভাগ।  সোমবার কুয়ালালামপুরের ডেসা পেতালিং এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

 
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলীর বরাত দিয়ে দ্য নিউ স্ট্রেট টাইমস জানায়, স্থানীয় সময় সোমবার ভোর ৪টার দিকে ডেসা পেতালিংয়ের দুটি ভবনে আইন প্রয়োগকারী সংস্থার একটি দল অভিযান চালিয়ে ৫৯ জনকে উদ্ধার করে।
এ সময় আরো এক বাংলাদেশিকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি বাংলাদেশি কর্মীদের এখানে আনা ও এখানে পাচার চক্রের হাতে তুলে দিতে দালাল হিসেবে কাজ করছিলেন।

 
মুস্তাফার আলী মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, পাচারের শিকার বাংলাদেশিদের মোবাইল ফোন, পাসপোর্ট ও নগদ অর্থ ওই চক্রের লোকেরা জোর করে রেখে দিয়েছে।

 
বিবৃতিতে বলা হয়, ওই বাংলাদেশিদের প্রতি মাসে ১৮ থেকে ২০ হাজার রিঙ্গিত বেতন দেয়ার লোভ দেখিয়ে প্রথমে বিমানে করে ইন্দোনেশিয়ার জাকার্তায় নেয়া হয়। সেখান থেকে নৌকায় করে মালয়েশিয়ায় আনে পাচারকারীরা।

সূত্র: অনলাইন