সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

মার্চে ১০০তম টেস্ট খেলবে বাংলাদেশ

নিউজ ডেস্ক১৭ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
মার্চে ১০০তম টেস্ট খেলবে বাংলাদেশ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে হারলেও দুর্দান্ত লড়াইয়ে নিজেদের অবস্থান জানান দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী মাসেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ।

বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায় ২০০০ সালে। এরপর গুটিগুটি পায়ে অনেক দূর এগিয়ে এসেছে টাইগাররা। এবার শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের ১০০তম টেস্ট ম্যাচটি খেলবে বাংলাদেশ। ১৫ মার্চ কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শততম ম্যাচটি খেলবে বাংলাদেশ। মাত্র ১৬ বছরের মধ্য আইসিসির পূর্ণ সদস্যের দেশ হিসেবে টেস্টে শততম ম্যাচ খেলার মাইলফলকে পৌঁছতে যাচ্ছে বাংলাদেশ।

গলে ৭ মার্চ প্রথম টেস্টের আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর পরের সপ্তাহে  পি’সারা ওভালে শতমতম টেস্ট ম্যাচটি খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

টেস্টের পর আগামী ২২ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। প্রস্তুতি ম্যাচ শেষে ডাম্বুলাতে ২৫ ও ২৮ মার্চ প্রথম ও দ্বিতীয় ওয়ানডে ম্যাচ দুটি খেলবে দু’দল। ১ এপ্রিল তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে কলম্বোতে। এরপর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৪ ও ৬ এপ্রিল দুটি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শ্রীলঙ্কা সফর শেষ করে টিম বাংলাদেশ।
শ্রীলঙ্কা সফরের সূচি :

প্রস্তুতি ম্যাচ (২-৩ মার্চ): মোরাতুয়া ক্রিকেট স্টেডিয়াম

প্রথম টেস্ট (৭-১১ মার্চ): গল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
দ্বিতীয় টেস্ট (১৫-১৯ মার্চ): পি সারা ওভাল

প্রস্তুতি ম্যাচ (২২ মার্চ): কলম্বো

প্রথম ওয়ানডে (২৫ মার্চ): রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
দ্বিতীয় ওয়ানডে (২৮ মার্চ): রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
তৃতীয় ওয়ানডে (১ এপ্রিল): সিংহলী স্পোর্টস ক্লাব গ্রাউন্ড

প্রথম টি-টোয়েন্টি (৪ এপ্রিল): আর প্রেমাদাসা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
দ্বিতীয় টি-টোয়েন্টি (৬ এপ্রিল): আর প্রেমাদাসা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম

সূত্র: রাইজিংবিডি