সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

মার্কিন নৌবাহিনীর গ্রাউন্ড কমব্যাট ইউনিটে ৩ নারী

নিউজ ডেস্ক৬ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
মার্কিন নৌবাহিনীর গ্রাউন্ড কমব্যাট ইউনিটে ৩ নারী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর গ্রাউন্ড কমব্যাট ইউনিটে যুক্ত হয়েছেন তিন নারী সদস্য। এখন থেকে পুরুষ সদস্যদের সঙ্গে তারাও সমানতালে কাজ করে যাবেন। নৌবাহিনীর এ শাখায় এর আগে শুধু পুরুষ সেনাদের জন্য উন্মুক্ত ছিল।

প্রথম ব্যাটালিয়নের অষ্টম মেরিন রেজিমেন্টের বরাত দিয়ে শুক্রবার (৬ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়। তবে প্রাথমিকভাবে তাদের নাম ও পদবি প্রকাশ করা হয়নি।

 

দ্বিতীয় সামুদ্রিক অভিযান পরিচলনাবিষয়ক বাহিনীর মুখপাত্র ফার্স্ট ল্যাফটেন্যান্ট জন ম্যাক কমস জানান, এ নারী সেনারা পুরুষ সেনাদের মতো রাইফেল, মর্টার চালাবেন।

 

এক ই-মেইল বার্তায় তিনি জানান, এ প্রক্রিয়া প্রমাণ করে মার্কিন নৌবাহিনী মান ঠিক রেখে চলে। সেইসঙ্গে যুদ্ধ প্রস্তুতি গ‍ুরুত্বের সঙ্গে অব্যাহত রাখবে।

 

প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার জানান, ২০১৫ সালের ডিসেম্বরে সব সামরিক বাহিনীতের নারীদের চাকরির বিষয়টি উন্মুক্ত করা হয়েছে। এমন কি সর্বাধিক ঝুঁকিপূর্ণ কমান্ডো পোস্টের জন্যও।

 

এমন আনুষ্ঠানিক সিদ্ধান্তের ফলে সাম্প্রতিক বছরগুলোতে হাজার-হাজার নারী সেনা আফগানিস্তান ও ইরাক যুদ্ধে নারীরা অংশ নিয়েছেন। যাদের মধ্যে অনেকে নিহত এবং আহত হওয়ার ঘটনাও ঘটেছে।

সূত্র: বাংলা নিউজ