সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
বিচিত্র

মারুতি সুজুকির কারখানায় চিতা, অতঃপর…

নিউজ ডেস্ক৫ অক্টোবর ২০১৭১ মিনিট পড়া
মারুতি সুজুকির কারখানায় চিতা, অতঃপর…

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতে মারুতি সুজুকি’র গাড়ির কারখানার একটি বিভাগে চিতাবাঘ ঢুকে পড়ার ঘটনায় হইচই পড়ে গেছে।

গুরগাঁওয়ের মানেসার এলাকায় অবস্থিত মারুতি সুজুকবির ওই কারখানায় বৃহস্পতিবার ভোর ৪টার দিকে চিতা বাঘটিকে কারখানার ইঞ্জিন বিভাগে ঘুরতে দেখা যায়।

সেই সময় শুধুমাত্র নিরাপত্তাকর্মী ও পরিবহন বিভাগের কর্মীরাই কারখানায় ছিলেন। গাড়ির কারখানার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যে চিতা বাঘটি সেখানে ঘুরে বেড়াচ্ছে।

পুলিশ জানিয়েছে, বন বিভাগের কর্মকর্তা ও পুলিশ একসাথে কারখানা এলাকাটি ঘেরাও করে রাখে ও চিতা বাঘটিকে উদ্ধারে অভিযান শুরু করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত তারা চিতাবাঘটি খুঁজে বের করতে সক্ষম হয়েছেন। বন কর্মকর্তারা চিতাটি অজ্ঞান করার প্রক্রিয়া শুরু করেছেন।

এর আগে গত এপ্রিল মাসে গুরগাঁও থেকে ৩০ কিলোমিটার দূরের এলাকার একটি বাড়িতে একটি চিতাবাঘ ঢুকে পড়ে এবং চিতা বাঘের হামলায় সেসময় পাঁচজন আহত হয়েছিল ।