সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

‘মানুষ সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছে, যেখানে অপরাজনীতি-বিশৃঙ্খলা থাকবে না’

নিউজ ডেস্ক২৩ জানুয়ারি ২০২৫৩ মিনিট পড়া
‘মানুষ সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছে, যেখানে অপরাজনীতি-বিশৃঙ্খলা থাকবে না’

সিল্কসিটিনিউজ ডেস্ক :

‘একটি সুন্দর ও ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য আজকে আমরা দেশকে স্বৈরাচার মুক্ত করেছি, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। সেই স্বাধীন বাংলাদেশের মানুষ একটি সুন্দর সমাজ ও একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। যেখানে কোনো অপচেষ্টা, অপরাজনীতি ও বিশৃঙ্খলা থাকবে না।’

বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক।

দিনব্যাপী মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, শহিদ আবু তালেব উচ্চ বিদ্যালয়, মিরপুর সেকশন ৭ বঙ্গবন্ধু বিদ্যানিকেতন, ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ উচ্চ মাধ্যমিক বিদ্যাপিঠ ও মোহাম্মদপুর বছিলা হাইস্কুল মাঠে খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে আমিনুল হক বলেন, শারীরিক চর্চা ও মানসিক বিকাশের মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

তিনি বলেন, বর্তমান তরুণ প্রজন্ম ও ছাত্র-ছাত্রীরাই বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য, আমরা আশা করব খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে যে বহিঃপ্রকাশ ঘটবে, সেই বহিঃপ্রকাশের মাধ্যমে আমরা একটি সুশৃঙ্খল জাতি ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারব।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার তাদের শাসনামলে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। তাদের সেই শিক্ষাব্যবস্থার পাঠ্যপুস্তকে বাংলাদেশের প্রকৃত ইতিহাসকে বিকৃত করে কিছু মিথ্যা ইতিহাস আমাদের বাচ্চাদের পড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আশা করব- আওয়ামী স্বৈরাচার সরকারের তৈরি করা পাঠ্যপুস্তকের বিকৃত ইতিহাসগুলো অপসারণ করার মাধ্যমে বাংলাদেশের প্রকৃত ইতিহাস যাতে আমাদের সন্তানেরা শিখতে পারে, বুঝতে পারে ও পড়তে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, হাজী মো. ইউসুফ, মাহাবুব আলম মন্টু, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য ও বছিলা উচ্চ বিদ্যালয় সভাপতি এমএস আহমাদ আলী, মহানগর সদস্য মো. নাসির উদ্দীন, সাজ্জাদ হোসেন, তাসলিমা রিতা, মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লা, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান, যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, মোকছেদুর রহমান আবির, মোহাম্মদপুর থানা মাধ্যমিক শিক্ষা অফিসার রাজু আহমেদ, প্রফেসর ড. অলিউল্লাহ, বছিলা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কামরুজ্জামান, বছিলা নতুন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সানজিদা আক্তার চৌধুরী, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাকিব সারোয়ার, মোহাম্মদপুর থানা ৩৩নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি মো. ওসমান গনী সেন্টু, পল্লবী থানা ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু প্রমুখ।

 

সূত্র: যুগান্তর