সদ্য প্রকাশিত
জাতীয়

মানুষ রাস্তায় নামলে সামাল দিতে পারবেন না

নিউজ ডেস্ক৭ এপ্রিল ২০১৮১ মিনিট পড়া
মানুষ রাস্তায় নামলে সামাল দিতে পারবেন না

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, দুঃশাসকের নির্যাতন-নিপীড়নে দেয়ালে পিঠ ঠেকে গেলে পেছনে নয়, সামনে এগিয়ে যেতে হয়।

সামনে এগিয়ে যাওয়ার পথে যে সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হয় এতে জনতারই জয় হয়।

তিনি শুক্রবার সন্ধ্যায় নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয় মাঠে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নোমান বলেন, বর্তমান সরকার সারা দেশে বিএনপি নেতাকর্মীদের এমনকি সাধারণ সমর্থক ও পরিবারের সদস্যদের ওপর জুলুম নির্যাতন শুরু করেছে। সরকারের এ আচরণ স্বৈরাচারী শাসনের শেষ রূপ।

যুগান্তর