সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

মানুষের কামড়ে সাপের মৃত্যু

নিউজ ডেস্ক৩০ জুলাই ২০১৯১ মিনিট পড়া
মানুষের কামড়ে সাপের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাপের কামড়ে মানুষের মৃত্যুর ঘটনা নতুন নয়। তবে মানুষের কামড়ে সাপের মৃত্যুর ঘটনা বিরল! এমনই অবাক করার মতো ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের একটি গ্রামে। রাজ কুমার নামে এক ব্যক্তি সাপের ছোবল খেয়ে সাপকেই উল্টে কামড়ে টুকরো টুকরো করে দিয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তরপ্রদেশের একটি গ্রামের বাসিন্দা রাজ কুমার। গত রবিবার রাতে মাতাল অবস্থায় বাড়িতে ছিলেন। সেই সময় একটি বিষধর সাপ এসে তাকে কামড়ে দেয়। এর জবাবে তিনি সাপটিকে ধরে কামড়ে দেন। দাঁত দিয়ে কেটে সাপটিকে তিন টুকরো করে ফেলেন।

কিন্তু বিষধর সাপের কামড়ে একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে পরিবারের লোক তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তির চিকিৎসা চলছে বলে খবরে বলা হয়েছে।