সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
বিচিত্র

মানুষের আদলে ভেড়া শাবক!

নিউজ ডেস্ক২৩ জুন ২০১৭১ মিনিট পড়া
মানুষের আদলে ভেড়া শাবক!

সিল্কসিটিনিউজ ডেস্ক: গ্রামবাসীরা ভয়েই কাহিল। ভেড়া জন্ম দিয়েছে এমন এক শাবকের, যার শরীরে স্পষ্ট আদল মানুষের!

এমনই এক সংবাদ প্রকাশিত হয়েছে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। জানা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলে লেডি ফ্রেয়ার গ্রামে এই মেষশাবকটিকে দেখে রীতিমতো ভীত হয়ে পড়ে গ্রামের সবাই।
তারা ধরে নেয় এক ‘অশুভ শক্তি’ জন্ম নিয়েছে পশুর চেহারায়। যদিও শাবকটি মৃত অবস্থাতেই প্রসব হয়েছিল, তবুও আতঙ্ক ক্রমে বাড়তে থাকে। আধা-মানুষ আধা-পশু সেই প্রাণীটিকে দেখতে ভিড় জমতে থাকে।

হয়তো এই বিশ্বাসের মূলে কাজ করছিল বাইবেলের ‘নিউ টেস্টামেন্ট’-এর ‘সেভেন্থ সিল’-এর প্রসঙ্গ। ‘ভেড়া’রূপী যিশু খ্রিস্টের বিপরীতে শয়তান প্রেরিত দূতের কথাও জানা যায়। তার কল্পনা করতে গিয়েই বিকৃত চেহারার ভেড়ার কথা হয়তো সকলেরই মনের মধ্যে চলে এসেছিল।

আতঙ্ক ক্রমে ছড়াতে থাকে। ধীরে ধীরে তা এমন চেহারা নেয়, তা আরও দূর-দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে। আগুনের মতো তা ছড়িয়ে পড়তে থাকে গ্রামীণ জনজাতির মধ্যে। শেষ পর্যন্ত ব্যাপারটা দেখতে গ্রামীণ উন্নয়ন দফতর তাদের প্রতিনিধিকে পাঠায়।