লালপুর প্রতিনিধি:
প্রতিবন্ধীদের শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মানব হিতৈষী সম্মাননা পদক-২০১৬ পেলেন নাটোরের লালপুর উপজেলার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সিমানুর রহমান।
বৃহস্পতিবার কুষ্টিয়ার দৌলতপুর প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ে তাকে এ পদক প্রদান করেন দৌলতপুর-১ আসনের এমপি রেজাউল হক চৌধুরী।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দৌলতপুর প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের সভাপতি তৌফিকুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-৭৫ দৌলতপুর-১ আসনের এমপি রেজাউল হক চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আল মামুন, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা খবির উদ্দীন আহমেদ, বীর প্রতিক এজাজুল হক, রিফাইতপুর ইউপি চেয়াম্যান এম. জামিরুল ইসলাম বাবু, পিয়ারপুর ইউপি চেয়াম্যান, বোয়ালিয়া ইউপি চেয়াম্যান, মরিচা ইউপি চেয়াম্যান ও ডোনেট বাংলাদেশ সংস্থার মহাসচিব মোঃ রাসেল রানা, জাতীয় এলায়েন্স অব ডিসএ্যাবলড পিপলস্ অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক বদিউল আলমসহ প্রতিবন্ধী সংগঠনের সভাপতি সম্পাদক, বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধানগণ, প্রতিবন্ধী শিক্ষার্থী-অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
স/শ










