বিজয় আল্লাহর অনুগ্রহ
ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আমি তোমাদের দিয়েছি সুস্পষ্ট বিজয়। যেন আল্লাহ তোমার অতীত ও ভবিষ্যৎ ত্রুটিগুলো মার্জনা করেন এবং তোমাদের তাঁর অনুগ্রহ পূর্ণ করেন ও তোমাকে সরল পথে পরিচালিত করেন।’ (সুরা : ফাতাহ, আয়াত : ১-২)


আল্লাহ মুমিনের অন্তর প্রশান্ত করেন
ইরশাদ হয়েছে, ‘তিনিই মুমিনদের অন্তরে প্রশান্তি দান করেন, যেন তারা তাদের ঈমানের সঙ্গে ঈমান দৃঢ় করে নেয়। আকাশমণ্ডলী ও পৃথিবীর বাহিনীগুলো আল্লাহরই এবং আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।’
(সুরা : ফাতাহ, আয়াত : ৪)
আল্লাহর ব্যাপারে মন্দ ধারণা পোষণ কোরো না
ইরশাদ হয়েছে, ‘আর তিনি মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী, মুশরিক পুরুষ ও মুশরিক নারী—যারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে তাদের শাস্তি দেবেন। …’ (সুরা : ফাতাহ, আয়াত : ৬)
দ্বিন প্রচারকের কাজ সুসংবাদ দেওয়া
ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী, সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে।’
(সুরা : ফাতাহ, আয়াত : ৮)
সকাল-সন্ধ্যা আল্লাহর মহিমা ঘোষণা করো
ইরশাদ হয়েছে, ‘যাতে তোমরা আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ঈমান আনো এবং রাসুলকে শক্তি জোগাও ও তাকে সম্মান করো; সকাল-সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। (সুরা : ফাতাহ, আয়াত : ৯)
সুত্রঃ কালের কণ্ঠ








