সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
রাজনীতি

মাদক সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে: হাসান সরকার

নিউজ ডেস্ক২৩ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া
মাদক সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে: হাসান সরকার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, মাদক আজ সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। মাদকের ছোবল থেকে রক্ষা করতে না পারলে যুবসমাজের ধ্বংস অনিবার্য। যুবসমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করা না গেলে ভবিষ্যতে দেশের রাজনীতির হাল ধরার মতো কেউ থাকবে না।

মঙ্গলবার সকালে গাজীপুরের টঙ্গী দত্তপাড়া এলাকায় সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসান উদ্দীন সরকার এসব কথা বলেন।

সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. আনিসুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা হাজী বাবর আলী, গাজীপুর মহানগর বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক আজিজুল হক রাজু মাস্টার, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সুমন প্রমুখ।

 

সূত্র: যুগান্তর