সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

মাদক বিরোধী অভিযানে আরো ২ লাশ

নিউজ ডেস্ক৩ জুন ২০১৮২ মিনিট পড়া
মাদক বিরোধী অভিযানে আরো ২ লাশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সারাদেশে চলমান মাদক বিরোধী অভিযানে দুই জেলায় আরো ২জন মারা গেছেন। রংপুরের কাউনিয়া রফিকুল ইসলাম অপি নামে একজন মারা গেছেন। পুলিশ বলছে, তিনি মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় তার মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, রোববার ভোরে হারাগাছ পৌরশহরের টাংরির বাজার এলাকায় ভোরে মাদক ব্যবসায় জড়িত দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রফিকুল ইসলাম অপি নামে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। অপি হারাগাছ পৌর এলাকার হরিণচড়া গ্রামের মৃত আহসান আলীর ছেলে। ঘটনাস্থল থেকে দুই শতাধিক ইয়াবা, ৪৬ বোতল ফেনসিডিল ও একটি দেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে টাঙ্গাইলের কালিহাতীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. রুহুল নামের একজন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, রুহুল একজন মাদক ব্যবসায়ী।

শনিবার দিনগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার গোলড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুহুলের বাড়ি ওই গ্রামেই।

টাঙ্গাইল র‌্যাব-১২ এর ৩নং কোম্পানী কমান্ডার মেজর রবিউল ইসলাম জানান, দিনগত রাত পৌনে দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার গোলড়া গ্রামে মাদক বিরোধী অভিযানে যায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। এসময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে। এতে অজ্ঞাত এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।

তিনি জানান, পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত রুহুলের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান মেজর রবিউল ইসলাম।