সদ্য প্রকাশিত
বিচিত্র

মাটি খুঁড়তেই বেরিয়ে এল ডাইনোসারের ডিম…

নিউজ ডেস্ক২৩ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
মাটি খুঁড়তেই বেরিয়ে এল ডাইনোসারের ডিম…

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মাটি খুঁড়তেই বেরিয়ে এল অদ্ভুত সাদা রংয়ের ডিম৷ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ডিমগুলি রাজাসৌরাস নারমাদেনসিসের৷ যা ডাইনোসারেরই এক ধরণের প্রজাতি৷

গুজরাতের মাহিসাগরে এই ডিমগুলি পাওয়া গিয়েছে৷ মাঠে চাষ করার সময় মাটি খুঁড়তেই এটা বেরিয়ে আসে৷ ডিমের এই জীবাশ্মগুলি কয়েক কোটি বছরের পুরোনো বলে দাবি করলেন বিশেষজ্ঞরা৷

প্রসঙ্গত, এই ঘটনা প্রথম নয়৷ এর আগেও এই এলাকা থেকে ডাইনোসারের জীবাশ্ম পাওয়া গিয়েছে৷ বিজ্ঞানীরা জানাচ্ছেন, এক কালে পৃথিবীতে যেখন ডাইনোসারের অস্তিত্ব ছিল৷ সেই ছয় কোটি বছর আগে নর্মদা উপত্যকার ধারের জায়গাটি ডাইনোসারদের ডিম পাড়ার জন্য আদর্শ জায়গা ছিল৷ সেই কারণেই মাঝে মধ্যেই এই এলাকা থেকে উদ্ধার হয় ডিম৷