সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অন্যান্য

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো হেলিকপ্টারের ধ্বংসাবশেষ

নিউজ ডেস্ক৫ মে ২০২৩১ মিনিট পড়া
মাটি খুঁড়তেই বেরিয়ে এলো হেলিকপ্টারের ধ্বংসাবশেষ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

লক্ষ্মীপুরে মাটি কাটার সময় মুক্তিযুদ্ধকালীন বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ (রোটারসহ পাখার তিনটি অংশ) পাওয়া গেছে। শুক্রবার (৫ মে) সকালে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বড় বল্লভপুর গ্রামের একটি ক্ষেতে মাটি কাটার সময় এটি পাওয়া যায়।

এর আগে গত ২৯ ডিসেম্বর একই এলাকায় মাটি কাটতে গিয়ে হেলিকপ্টারের একটি ধ্বংসাবশেষ (রোটারসহ পাখার একাংশ) পাওয়া যায়। একই এলাকায় বার বার উদ্ধার হওয়া হেলিকপ্টারের ধ্বংসাবশগুলো স্থানীয়দের মাঝে কৌতুহল সৃষ্টি করেছে।

স্থানীয়রা জানায়, এ নিয়ে দ্বিতীয়বারের মতো একই এলাকায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষে পাওয়া গেল। উদ্ধার হওয়া এসব পাখা ব্রিটিশ আমল অথবা মুক্তিযুদ্ধের সময়ে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বাবুল বলেন, ঘটনাটি শুনেছি। যারা ধ্বংসাবশেষটি উদ্ধার করেছে, তাদের বলেছি আমার কার্যালয়ে এনে রাখার জন্য। তারা রেখেছে। এ ব্যাপারে রোববারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সূত্র; কালের কণ্ঠ