সদ্য প্রকাশিত
জাতীয়

মাঝ রাতে দুই লঞ্চের সংঘর্ষ

নিউজ ডেস্ক৪ এপ্রিল ২০১৮১ মিনিট পড়া
মাঝ রাতে দুই লঞ্চের সংঘর্ষ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গভীর রাতে বরিশালগামী কীর্তনখোলা-২ লঞ্চের ধাক্কায় সুন্দরবন ১০ লঞ্চের পেছনের অংশ দুমড়ে-মুচরে গেছে। এসময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (০৩ এপ্রিল) ভোররাতে ঢাকা-বরিশাল নৌ রুটের মিয়ারচর নামক স্থানে এ ঘটনা ঘটে। সুন্দরবন ১০ লঞ্চের মাষ্টার রুহুল আমিন জানান, সোমবার দিবাগত রাতে ঢাকার সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওয়ানা দেয় সুন্দরবন ১০। পথিমধ্যে মিয়ারচর এলাকায় এসে রাত ৩টার দিকে লঞ্চটি চরে আটকে যায়। ওইসময় হঠাৎ করে বরিশালগামী কীর্তনখোলা-২ এ লঞ্চটি পেছন থেকে সুন্দরবন লঞ্চকে ধাক্কা দেয়। এতে লঞ্চের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। যাতে প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকার ক্ষতি সাধন হয় বলে জানায় ক্ষতিগ্রস্থ লঞ্চ মালিক পক্ষ।

বরিশাল নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন জানান, এখন পর্যন্ত কোন পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। পাশাপাশি লঞ্চ দুটি নিরাপদেই বরিশাল নদী বন্দরে পৌছালে সকালে যাত্রীরা যার যার গন্তব্যে চলে গেছেন। কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বিডি২৪লাইভ