সিল্কসিটিনিউজ ডেস্ক:
মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া শিকদার মোড়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. বীরেন শিকদারের নির্বাচনী অফিসের সামনে রাখা একটি প্রতীকী নৌকায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৯ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে একটি কালো রংয়ের মাইক্রোবাস থেকে নেমে এক ব্যক্তি ওই অফিসের সামনে রাখা কাপড় ও বাঁশ দিয়ে বানানো একটি প্রতীকী নৌকায় আগুন ধরিয়ে দিয়ে দ্রুত গাড়িতে উঠে পালিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভায়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এখনও কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।










