সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

মাগুরায় কিশোরকে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক১০ জুন ২০১৭১ মিনিট পড়া
মাগুরায় কিশোরকে গলা কেটে হত্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক: মাগুরার শ্রীপুর উপজেলার মধুপুর গ্রামের একটি পাটক্ষেত থেকে সাধন বিশ্বাস (১৪) নামের এক কিশোরের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সাধন স্থানীয় রামনগর বাজারে অবস্থিত একটি ওয়েল্ডিং কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিল। সে মধুপুন গ্রামের দশরথ বিশ্বাসের ছেলে।

নাকোল পুলিশ ফাঁড়ির এসআই মোসলেম উদ্দিন জানান, সকালে এলাকাবাসীর খবরের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়। লাশটি মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। দুর্বৃত্তরা তাকে গলা কেটে রাতে লাশ মধুপরের একটি পাটক্ষেতে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সাধন মাগুরা সদরের একটি ওয়েল্ডিং কারখানায় শ্রমিকের কাজ করত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে এসআই মোসলেম জানান। সূত্র: কালের কণ্ঠ