সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটু শেখের ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে

নিউজ ডেস্ক২১ মে ২০২৫১ মিনিট পড়া
মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটু শেখের ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে এসেছে। বুধবার (২১ মে) মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে এ নথি হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয়।

এর আগে গত ১৭ মে আলোচিত মাগুরার ওই শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন।

আইনজীবী বলেন, মামলার বাকি তিন আসামি শিশুটির বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা এবং হিটু শেখের স্ত্রী রোকেয়া বেগমকে খালাস দেন আদালত। অভিযোগ গঠন বা বিচার শুরুর ২১ দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শেষ হয়।

প্রসঙ্গত, মাগুরা শহরের বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে গত ৬ মার্চ ধর্ষণের শিকার হয় ওই শিশু। এ ঘটনার পর মাগুরাসহ সারা দেশের মানুষ প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়ে।

ধর্ষণের ঘটনার পর শিশুটিকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ফরিদপুর মেডিক্যাল এবং পরে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ তার মৃত্যু হয়।

সূত্র: বাংলা ট্রিবিউন