সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

মাইলফলকের সামনে দাঁড়িয়ে মেসি

নিউজ ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
মাইলফলকের সামনে দাঁড়িয়ে মেসি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফুটবলের সুপার স্টার লিওনেল মেসি জাতীয় দলের হয়ে সবধরনের রেকর্ডের স্বাক্ষী হয়ে আছেন। বাকি রয়েছে শুধু দেশের হয়ে বিশ্বকাপ জেতা। আর এটাই যেন অধরা হয়ে রয়েছে লিওনেল মেসির জন্য।

তবে ক্লাব ফুটবলে বরাবরই দূর্দান্ত লিওনেল মেসি। এবার সেটির মাত্রাকে আরো তরান্বিত করতে যাচ্ছেন দুর্বার মেসি। প্রিয় ফুটবল ক্লাব বার্সলোনার হয়ে ৪০০ তম ম্যাচ জয়ের দ্বারপ্রান্তে আর্জেন্টাইন এই তারকা। আর এই রেকর্ড স্পর্শ করতে লিওনেল মেসি দূরে রয়েছেন মাত্র একটি ম্যাচ। বার্সলোনার হয়ে আর মাত্র একটি জয় পেলেই স্প্যানিশ ফুটবল ক্লাবের হয়ে ৪০০তম ম্যাচ জয়ের রেকর্ড গড়বেন তিনি।

রোববার স্প্যানিশ লালিগায় অ্যাটলিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা। এই ম্যাচে শক্তিশালী অ্যাটলেটিকোকেহারাতে পারলেই ৪০০তম ম্যাচ জয়ের রেকর্ড গড়বেন লিওনেল মেসি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময়রাত ৯.১৫ মিনিটে।

২০০৪ সালে স্প্যানিশ ফুটবল ক্লাবে যুক্ত হওয়ার পর এখন পর্যন্ত ৫৬৫টি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। যারমধ্যে ২৭৬টি ম্যাচ খেলেছেন স্প্যানিশ লালিগায়, চ্যাম্পিয়নস লিগে ৬৬টি, কোপা ডেল রে তে ৪২টি ম্যাচ, সুপারকোপাতে ৮টি ম্যাচ, ইউয়েফা সুপার কাপে ৩টি ম্যাচ এবং ফিফা ক্লাব বিশ্বকাপে ৫টি ম্যাচে বার্সলোনার হয়ে জয় পেয়েছেন লিওনেল মেসি।

সূত্র: রাইজিংবিডি