বিজ্ঞান ও প্রযুক্তি

মহাকাশ থেকে ইন্টারনেট সেবা

নিউজ ডেস্ক২৫ মে ২০১৯১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মহাকাশ থেকে উচ্চগতির ইন্টারনেট সেবা দিতে প্রথমবারের মতো একটি রকেটে ৬০টি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। স্পেসএক্স জানায়, ‘স্টারলিংক’ নামে এ প্রকল্পটি বাস্তবায়ন করতে ১২ হাজার স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে স্পেসএক্সের ফ্যালকন রকেটের মাধ্যমে ফ্লোরিডার ক্যাপ ক্যানেভারাল থেকে ওই স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়। প্রতিটি স্যাটেলাইটের ওজন ছিল ২২৭ কেজি। স্যাটেলাইটগুলো কক্ষপথের অনেক নিচে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সামান্য উপরের দিকে অবস্থান করবে যার দূরত্ব হবে সাড়ে ৫শ’ কিলোমিটারের মতো।

স্যাটেলাইটগুলো গত সপ্তাহে উৎক্ষেপণ করার পরিকল্পনা থাকলেও প্রথমত বাতাসের উচ্চগতির কারণে স্থগিত করা হয়। পরে একটি সফটওয়্যার আপডেটের জন্য আরও এক দফা স্থগিতের পর অবশেষে সফলভাবে উৎক্ষেপণ করা হল।