সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

মহাকাশের সামরিকীকরণ রুখতে জাতিসংঘের পদক্ষেপ চায় পাকিস্তান

নিউজ ডেস্ক২০ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
মহাকাশের সামরিকীকরণ রুখতে জাতিসংঘের পদক্ষেপ চায় পাকিস্তান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মহাকাশের সামরিকীকরণ রুখতে জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি তাহমিনা জানজুয়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। মহাকাশের সামরিকীকরণ আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে প্রভাবিত করবে বলেও তিনি মন্তব্য করেছেন।

 

বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা কমিটিতে তাহমিনা বলেন, ‘মহাকাশের সামরিকীকরণ এখন আর কোনও বৈজ্ঞানিক কল্পকাহিনী নয়।’

 

তিনি আরও বলেন, ‘সামরিক ও বেসামরিক খাতে যে হারে মহাকাশের ব্যবহার বাড়ছে, তাতে সেখানে সামরিকীকরণের বিষয়টি এড়িয়ে যাওয়া যায় না।’

 

উল্লেখ্য, ১৯৬৭ সালের ‘আউটার স্পেস ট্রিটি’ অনুযায়ী, মহাকাশে পারমাণবিক অস্ত্র মজুদ রাখা নিষিদ্ধ করা হলেও অন্যান্য সাধারণ যুদ্ধাস্ত্রের বিষয়ে কোনও নিষেধাজ্ঞা সেই চুক্তিতে রাখা হয়নি।

 

ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা এবং সামরিক প্রযুক্তির উন্নয়নের দিকে ইঙ্গিত করে তাহমিনা আশঙ্কা প্রকাশ করেন, ‘মহাকাশের সামরিকীকরণ অস্থিরতা সৃষ্টি করবে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলবে।’

 

তিনি আরও জানান, পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশগুলোও এখন মহাকাশ প্রযুক্তি নিয়ে কাজ করছে। তা ওইসব দেশের ওপর ‘বোঝা স্বরূপ’।

 

ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা দক্ষিণ এশিয়ার মতো অঞ্চলগুলোতে স্থিতিশীলতা বিনষ্ট করবে উল্লেখ করে তাহমিনা জাতিসংঘকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র: বাংলা ট্রিবিউন