ধর্ম

মসজিদে দুনিয়াবি কথা বলার বিধান কী?

নিউজ ডেস্ক১ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রশ্ন : মসজিদে পার্থিব কথাবার্তার কারণে অর্জিত পুণ্যগুলো এমনভাবে ধ্বংস হয়ে যায়, যেভাবে আগুন কাষ্ঠখড়িকে জালিয়ে ভস্ম করে এ রকম কোনো হাদিস আছে?

-লিয়াকত, চাঁপাইনবাবগঞ্জ

উত্তর : মসজিদে অতিপ্রয়োজন ছাড়া পার্থিব কথা বলা উচিত নয়, তবে হাদিসবিশারদরা প্রশ্নে বর্ণিত হাদিসটি ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। (আদ্দুররুল মুখতার : ১/৬৬২, রদ্দুল মুহতার : ১/৬৬২, আল মওদুআতুল কুবরা : ১৮৬, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ২/১৮৮)।

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।