বিজ্ঞান ও প্রযুক্তি

মন্তব্যটা আপত্তিকর? সতর্ক করবে ইউটিউব

নিউজ ডেস্ক৮ ডিসেম্বর ২০২০১ মিনিট পড়া

নিজেদের প্ল্যাটফর্মে আপত্তিকর মন্তব্য রোধ এবং সুষ্ঠু পরিবেশ ধরে রাখতে নতুন একটি ফিচার এনেছে ইউটিউব। আপত্তিকর মন্তব্য পোস্টের সময় ব্যবহারকারীকে পুনর্বিবেচনার সুযোগ দেবে এই ফিচার। কোনো ইউটিউব ব্যবহারকারী আপত্তিকর মন্তব্য পোস্ট করার আগে তাঁকে জিজ্ঞাসা করা হবে, ‘মন্তব্যটি এভাবেই পোস্ট করতে চান, নাকি কোনো পরিবর্তনের জন্য সময় নেবেন।’ ইউটিউবের এআইভিত্তিক ব্যবস্থায় কাজ করবে এই ফিচার। কোনো মন্তব্য আপত্তিকর হিসেবে শনাক্ত হলে পুনর্বিবেচনার সুযোগ দিয়ে কমেন্টকারীকে নোটিফিকেশন পাঠানো হবে।

কনটেন্ট নির্মাতাদের আরো ভালোভাবে মন্তব্য ব্যবস্থাপনা এবং দর্শকের সঙ্গে তাঁদের যুক্ত হতে সহায়তা দেবে নতুন ফিল্টারটি। অনুপযুক্ত ও বেদনাদায়ক মন্তব্য স্বয়ংক্রিয়ভাবে পর্যালোচনার জন্য এই ফিল্টারের মাধ্যমে জমিয়ে রাখা হবে। কনটেন্ট নির্মাতারা না চাইলে কখনোই মন্তব্যগুলো তাঁদের পড়তে হবে না।

 

সূত্রঃ কালের কণ্ঠ