সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

মনোনয়নপত্র বাতিল ‘উদ্দেশ্যপ্রণোদিত’ : ইমরান এইচ সরকার

নিউজ ডেস্ক৩ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
মনোনয়নপত্র বাতিল ‘উদ্দেশ্যপ্রণোদিত’ : ইমরান এইচ সরকার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বহালের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। এর আগে গতকাল রবিবার সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে তাঁর মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আজ সোমবার সকালে ইসিতে আপিল করেন তিনি।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইমরান এইচ সরকার বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যেসব কারণ দেখিয়ে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তাতে দেশে কোনো বৈধ প্রার্থী থাকার কথা নয়।

তিনি আরো বলেন, আমার সমর্থকদের নামের সিরিয়াল একটু এদিক-সেদিক হওয়ায় বাদ দেওয়া হয়েছে। আমার বাড়তি ৫০০ সমর্থন ছিল। তারা সেটি নেয়নি।

জানা গেছে, নির্বাচনী আসনের মোট ভোটারের ন্যূনতম ১% ভোটারের সমর্থন না থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।