সদ্য প্রকাশিত
রোহিঙ্গাদের ওপর জেনোসাইড চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায় কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি আগুন সন্ত্রাস’ রোধে চব্বিশের আন্দোলনের মতো প্রস্তুত হোন-প্রধানমন্ত্রী রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন দুর্গাপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা রামেক হাসপাতালের তিনটি বিভাগে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনারের বৈঠক ২৫ কোটি টাকা আত্মসাৎ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড এবার গোপালগঞ্জের এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অগ্নিসংযোগ
রাজনীতি

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মধ্যরাতে জামায়াত আমিরের বার্তা

নিউজ ডেস্ক১ মার্চ ২০২৬১ মিনিট পড়া
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মধ্যরাতে জামায়াত আমিরের বার্তা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানে যৌথভাবে হামলা করেছে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। এ হামলার পর ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরানও।

এমন পরিস্থিতিতে ইরানসহ সমগ্র মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে স্থায়ী ভাবে শান্তি কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ বার্তা দেন।

পোস্টে জামায়াতের আমির লিখেন, ইরানসহ সমগ্র মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের দাবানল- হে আল্লাহ, তোমার অসীম মেহেরবানিতে নিভিয়ে দাও। সংশ্লিষ্ট সকল পক্ষকে পবিত্র রমজানের সংযম, সহনশীলতা ও মানবতার শিক্ষা ধারণ করার তাওফিক দান করো।।

তিনি লিখেন, নিরীহ নারী-শিশু ও সাধারণ মানুষের জীবন রক্ষা করো, আহতদের আরোগ্য দাও, বাস্তুচ্যুতদের নিরাপদ আশ্রয় দাও। সমগ্র দুনিয়াবাসীর প্রতি রহম করো- হৃদয়গুলোকে নরম করো, ঘৃণা ও প্রতিহিংসা দূর করো।

ডা. শফিকুর রহমান লিখেন, হে রব্বুল আলামীন, ন্যায়ের ভিত্তিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করো এবং একটি নিরাপদ শান্তির পরিবেশ নিশ্চিত করে দাও।