সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

মধু আনতে আর বাঘের ভয় নয়

নিউজ ডেস্ক৭ আগস্ট ২০১৭২ মিনিট পড়া
মধু আনতে আর বাঘের ভয় নয়

সিল্কসিটিনিউজ ডেস্ক: সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের হাতে প্রাণ হারাতে হয় মধু সংগ্রাহকদের। কিন্তু এখন থেকে যাতে আর বাঘের হাতে প্রাণ হারানোর ভয় না থাকে, সেই আশাতেই যুগান্তকারী আবিষ্কার করে তাক লাগালো বর্ধমানের মেমারির নবম শ্রেণির ছাত্রী দিগন্তিকা বসু।

মেমারির সুলতানপুরের বাসিন্দা সুদীপ্ত বসু ও শুভ্রা বসুর একমাত্র মেয়ে দিগন্তিকা। ছোট থেকেই নতুন কিছু করার নেশা তার। সুন্দরবনের এক আত্মীয়র বাড়ি বেড়াতে যায় সে। শোনে মধু সংগ্রাহকদের দুঃখের কথা। মধু সংগ্রহ করতে গিয়ে  বাঘের হাতে কী ভাবে প্রাণ হারায় সেখানকার মধু সংগ্রাহকরা । সুন্দরবনের পাখিরালয়ের বিধবাপাড়ায় শোনা এই সব ঘটনা তার মনে গভীর প্রভাব ফেলে।

সুন্দরবনে বেড়াতে গেলে এমন ঘটনা শুনে বিষণ্ণ হয়ে পড়ে অনেকেই। কিন্তু দিগন্তিকার ক্ষেত্রে ব্যাপারটা সেখানেই শেষ হয়ে যায়নি। তার মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে চিন্তা। সে ভাবতে থাকে, যদি কোনও এমন কিছু আবিষ্কার করা যায়, যার সাহায্য়ে প্রাণ বাঁচানো যায় ওই অসহায় মধু সংগ্রাহকদের।

অনেক ভাবনার পর আইডিয়া আসে দিগন্তিকার মাথায়। যেমন ভাবা তেমন কাজ। তৈরি করে ফেলে মধু সংগ্রাহকদের জন্য বিশেষ এক ধরনের চশমা এবং জুতো। চশমাটির দু’দিকে লুকিং গ্লাস। যার সাহায্যে পিছন থেকে বাঘ এলে খুব সহজেই দেখতে পাওয়া যাবে। ফলে সাবধান হওয়ার সুযোগ পাবে সে। এর পাশাপাশি রয়েছে বিশেষ ধরনের জুতো যার মধ্যে পাত লাগানো থাকবে। এর সাহায্যে বাঘ এলে সামনের কোনও খাড়া গাছে সহজেই ওঠা যাবে। বাঘ খাড়া গাছে উঠতে পারে না।

তার এই অনন্য আবিষ্কার জেলা এবং রাজ্য স্তরে আলোড়ন ফেলেছে। ইতিমধ্যেই সে পেয়েছে নানা পুরস্কার। যার মধ্যে রয়েছে বিড়লা তারামণ্ডল থেকে পাওয়া পুরস্কারটি।

এই চশমাই আগাম সন্ধান দেবে বাঘের।

এই আবিষ্কারের পেটেন্ট পাওয়ার চেষ্টায় রয়েছে সে। মনের মধ্যে দানা বাঁধছে আগামী দিনে আরও নতুন নতুন আবিষ্কারের স্বপ্ন। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে দিগন্তিকা। স্বপ্নের দিগন্ত ছুঁয়ে তাকে আরও বিস্তৃত করাই লক্ষ্য তার।