সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

মডেল বানানোর কথা বলে ২ তরুণীকে ধর্ষণ, নিরাপত্তাকর্মী গ্রেফতার

নিউজ ডেস্ক৭ জুলাই ২০১৭২ মিনিট পড়া
মডেল বানানোর কথা বলে ২ তরুণীকে ধর্ষণ, নিরাপত্তাকর্মী গ্রেফতার

সিল্কসিটিনিউজ ডেস্ক: সাভারে মডেল বানানোর প্রলোভন দেখিয়ে দুই তরুণীকে একটি কলেজের অফিস রুমে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৬ জুলাই) দিবাগত মধ্যরাতে পৌরসভার সোবহানবাগ এলাকায় গোয়েন্দা পুলিশের কার্যালয়ের পাশের ভবন লিজেন্ড কলেজের ভেতরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওই দুই তরুণীকে উদ্ধার করেছে। এ ঘটনায় ঘটনাস্থল ভবনের দুই নিরাপত্তাকর্মীসহ তিন জনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন ধর্ষণের শিকার এক তরুণী। বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির।

ধর্ষণের শিকার দুই তরুণীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তিন মাস আগে সাভার পৌর এলাকার ডিবি পুলিশের সোর্স লিটন আলী মণ্ডল নামের এক যুবকের সাথে পরিচয় হয় গাজীপুরের কোনাবাড়ী এলাকার ওই দুই তরুণীর। তাদেরকে মোবাইল ফোনের মডেল বানানোর কথা বলে বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারে ডেকে আনে লিটন। রাত ৯টার দিকে লিটন ও তার দুর্বৃত্ত বন্ধু ওই দুই তরুণীকে ডিবি কার্যালয়ের পাশের ভবন লিজেন্ড কলেজের অফিস রুমে নিয়ে যায়। এসময় তারা দুই তরুণীকে অস্ত্রের মুখে জিম্মি করে পর্যায়ক্রমে রাতভর ধর্ষণ করে।

ভোরের দিকে দুই তরুণীর চিৎকারের শব্দ পেয়ে স্থানীয়রা বাড়ির ভেতরে ঢুকে দুই তরুণীকে উদ্ধার করে। এসময় লিটন ও তার বন্ধু পালিয়ে যাওয়ায় তাদের ধরা সম্ভব হয়নি। খবর পেয়ে ডিবি পুলিশের সদস্যরা দুই তরুণীকে উদ্ধার করে তাদের কার্যালয়ে নিয়ে যায়। এছাড়া, ওই বাড়ির দুই নিরাপত্তাকর্মী মোকারম ও মিজানকেও আটক করে পুলিশ।

এ ঘটনায় শুক্রবার বিকালে সাভার মডেল থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন এক তরুণী। মামলায় দুই নিরাপত্তাকর্মী মোকারম ও মিজান এবং ডিবি পুলিশের সোর্স লিটনকে আসামি করা হয়।

সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির বলেন, ‘মামলার তিন আসামির মধ্যে বাড়ির দুই নিরাপত্তাকর্মী গ্রেফতার রয়েছে। বাকি আসামিকেও গ্রেফতার করার জন্য চেষ্টা চালানো হচ্ছে।’

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানিয়েছেন, দুই তরুণীকে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। সূত্র: বাংলা ট্রিবিউন