লাইফ স্টাইল

মজাদার মুগ পিঠা

নিউজ ডেস্ক৫ মার্চ ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পিঠা খেতে সবাই খুব পছন্দ করে। অনেক পিঠাই তো খেয়েছেন কিন্তু মুগ পিঠা খেয়েছেন কি ? খেতে খুবই মজা ও তৈরি করা সহজ এই পিঠাটি। তাহলে আর দেরি না করে দেখেনিন রেসিপি ও তৈরি করে খান এখনি।

 

চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি…

 

উপকরণ :

– মুগ ডাল বাটা ১ কাপ ( হালকা ভেজে সেদ্ধ করে বেটে নেয়া )

– আতপ চালের আটা ১ কাপ বা একটু বেশী

– ঘি ১ চা চামচ

– লবন সামান্য

– চিনি ১ কাপ

– পানি পরিমান মত

– তেল ভাজার জন্য

 

প্রণালী :

চালের আটা সামান্য লবন আর ১ চা চামচ ঘি দিয়ে সেদ্ধ করে নিয়ে মুগ ডালের সাথে ভালো করে মিশিয়ে কাই বানিয়ে নিতে হবে । অন্য পাত্রে চিনি,এক চা চামচ ঘি আর পানি দিয়ে সিরা বানিয়ে রাখতে হবে । এবার কাই দিয়ে একটু মোটা রুটির মত বেলে চাকু দিয়ে পছন্দ মত শেপে কেটে গরম তেলে মধ্যম আচে বাদামী করে ভেজে শিরায় ছেরে দিতে হবে।

সূত্র: অনলাইন