লাইফ স্টাইল

মজাদার ব্রেড হালুয়া

নিউজ ডেস্ক৪ মে ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ব্রেড হালুয়া খুবই সুস্বাদু ও জনপ্রিয় খাবার । ছোট বড় সবার পছন্দের তালিকায় শীর্ষে । বিভিন্ন অনুষ্টান বা অতিথি আপ্যায়নে বা নাস্তায় তৈরি করে খেতে পারেন । ঘরে বসে খুব সহজেই বানাতে পারবেন ।

 

উপকরণ :

ব্রেড ক্রাম্ব ২ কাপ
তরল দুধ ১ কাপ
চিনি ১ কাপ…
ঘি ১ টেবিল চামচ
কুরানো নারিকেল ১ কাপ
এলাচ গুড়া ১/৪ চা চামচ
কেওড়া জল ১ টেবিল চামচ
কাজু বাদাম বাটা বা ক্রাশ ১ টেবিল চামচ
কিসমিস সাজানোর জন্য

 

প্রণালী :

একটা বাটিতে ব্রেড ক্রাম্ব আর দুধ মিশিয়ে ভিজিয়ে রাখতে হবে ।
পানে চিনি দিয়ে তার মধ্যে নারিকেল দিয়ে কিসুক্ষণ রান্না করে তার মধ্যে ভিজানো ব্রেড ক্রাম্ব দিয়ে দিতে হবে ।
এর পর কেওড়া জল এলাচ গুড়া,বাদাম বাটা,ঘি দিয়ে বেশ কিসুক্ষন অল্প আচে রান্না করে একটা তেল মাখানো ডিশে ঢেলে সমান করে বিছিয়ে দিয়ে ঠান্ডা করতে হবে ।
ঠান্ডা হবার পর ফ্রিজে রেখে ১-২ ঘন্টা পর পছন্দ মতো শেপে কেটে কিসমিচ দিয়ে পরিবেশন করতে হবে ।

সূত্র: অনলাইন