লাইফ স্টাইল

মজাদার ছানার পুডিং

নিউজ ডেস্ক৮ মার্চ ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ছানা খেতে যেমন সুস্বাদু  তেমনি স্বাস্থ্যের জন্য উপকারী। এবার বাহারি রান্না শিখুন দিচ্ছে সেই ছানার পুডিং। নিশ্চয় খেতে খুবই ভাল লাগবে। আর তৈরি করা যায় খুব সহজে ।

 

তাহলে জেনে নিন রেসিপি আর বাচ্চাদের টিফিনে দিন ও পরিবেশন করুন সবার সাথে ।

 

উপকরণ :

✿ ছানা এক কাপ,

✿ ডিমের সাদা অংশ (দুটি ডিমের),

✿ গুঁড়ো দুধ- আধা কাপ,

✿ চিনি-আধা কাপ,

✿ পানি-আধা কাপ,

✿ এলাচগুঁড়া চা চামচের চার ভাগের এক ভাগ ও

✿ পাকা আমের টুকরা (ছোট ছোট) দেড় কাপ।

 

প্রস্তুত প্রণালী :

প্রথমে আম ছাড়া ওপরের সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে।  পুডিংয়ের ছাঁচে ক্যারামেল করে নিতে হবে। ব্লেন্ড করা উপকরণে আমের টুকরা মিলিয়ে ছাঁচে ঢেলে নিন। এবার একটি বড় হাড়িতে লোহার হাড়ি রাখার স্ট্যান্ড রেখে তাতে ছাঁচ বসিয়ে ঢেকে দিন। এবার হাড়ির উপর ঢাকনা দিয়ে ভারি কিছু দিয়ে চুলার জ্বাল বাড়িয়ে দিন।এতে ৩০-৪৫ মিনিট সময় লাগবে। হয়ে গেলে নামিয়ে ডিশে উল্টে নিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

সূত্র: অনলাইন