লাইফ স্টাইল

মজাদার চিকেন রাইস বল

নিউজ ডেস্ক১ এপ্রিল ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চিকেন রাইস বল দেখতে যেমন সুন্দর তেমনি এটি একটি খুবই টেস্টি খাবার। মোমো খেতে যাদের ভাল লাগে, এই খাবারটাও তাদের ভাল লাগবে।

 

তাহলে চলুন জেনে নিই রেসিপিটি…

 

উপকরণ :

• বাসমতী চাল-আধা কাপ

• মুরগির কিমা -১ কাপ

• আদা,রসুন বাটা -১ চা চামচ করে

• সয়াসস -১ টেবিল চামচ

• লবন –পরিমাণমতো

• চিনি -২ চা চামচ

• চিজ (মজারেলা) ছোট কিউব করে কাটা যত পিস বল হবে তত পিচ
• গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
• লেবুর রস- ১ চা চামচ
• বাটার ১ টেবিল চামচ
• কালার- পছন্দমতো

 

প্রণালী :

• চাল পানিতে ভিজিয়ে আধা ঘণ্টা রেখে পানি ঝরিয়ে রাখতে হবে। কিমা ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। কিমাতে চিজ  ও বাটার ছাড়া বাকি সব কিছু মাখিয়ে আধা ঘণ্টা রেখে দিতে হবে।
• যেখানে স্টিম করা হবে সেখানে কিছুটা বাটার লাগিয়ে কিমা ছোট ছোট বল করে তার ভিতর চিজ দিয়ে,চালে গড়িয়ে রাখতে হবে।

 

স্টিমার বা রাইস কুকারে ২০/২৫ মিনিট স্টিম করতে হবে। কালার দিতে চাইলে,চালের মাঝে কালার মাখিয়ে রাখতে হবে। অথবা স্টিম হওয়ার মাঝখানে কিছুটা জর্দার রঙ ছিটিয়ে দিতে পারেন। এবারে পরিবেশন করুন সুস্বাদু চিকেন রাইস বল।

সূত্র: অনলাইন