লাইফ স্টাইল

মজাদার চকলেট হালুয়া

নিউজ ডেস্ক৬ মে ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সবার প্রিয় মজাদার একটি খাবার হালুয়া । ছোলার ডাল, মুগ ডাল, গাজর বা পেঁপে দিয়ে হালুয়া বানানো হয় । চাইলে বানাতে পারেন চকলেটের হালুয়াও ।

 

উপকরণ :

১-২ কাপ সুজি
১-২ কাপ বেসন
১ কাপ চিনি
১-২ কাপ ঘি
২ চামচ কোকো পাউডার
১ চামচ চকলেট সিরাপ
জয়ফল
দারুচিনি গুঁড়ো
৩টি ডিম
২ কাপ পানি

 

তৈরির পদ্ধতি :

একটি বাটিতে ৩টি ডিম ফেটিয়ে তাতে চকলেট সিরাপ, কোকো পাউডার, চিনি ও পানি মেশিয়ে নিতে হবে ।
চুলায় কড়াই বসিয়ে তাতে ঘি গরম করতে হবে । সেই গরম ঘিয়ের মধ্যে ১/২ কাপ সুজি ভাজতে হবে। সুজি ভাজা হয়ে গেলে বেসন দিয়ে নাড়তে হবে।

তারপর ডিমের ফেটিয়ে রাখা মিশ্রণটি সুজি ও বেসনের মধ্যে ঢেলে দিতে হবে । পানি শুকিয়ে ওপরে তেল ভেসে উঠলে জয়ফল ও দারুচিনি গুঁড়ো মিশিয়ে গ্যাস বন্ধ করে দিন ।
চকলেট হালুয়া রেডি । সাজানোর জন্যে ওপরে কাজু বাদাম ও চকলেট চিপস্ও ছড়িয়ে দিতে পারেন । ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন ।

সূত্র: অনলাইন