লাইফ স্টাইল

মজাদার খেজুর রসের পায়েস তৈরির রেসিপি

নিউজ ডেস্ক২৬ ডিসেম্বর ২০২০১ মিনিট পড়া

শীতে এলেই চলে বাড়িতে বাড়িতে পিঠা-পুলির উৎসব। এ সময়  বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয়ে থাকে। খেজুর রসে ভেজানো পিঠা, ধুপি পিঠা, চিতই পিঠা, তেলে ভাঁজা পিঠা ও খেজুরের রসের পায়েশ ।

শীতের বিভিন্ন পিঠার মধ্যে খেজুরের রসের পায়েশ অন্যতম।

সকালের কাঁচা রস থেকে যে পায়েশ রান্না করা হয় তার স্বাদ অতুলনীয়। সঙ্গে নারিকেল কোরা দিয়ে এটিকে আরও সুস্বাদু করে তোলা হয়।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন খেজুর রসের পায়েশ?

উপকরণ

পোলাওয়ের চাল ১ কাপ, খেজুর রস ১ লিটার, লবণ সামান্য, এলাচ ২টা, তেজপাতা ২টা, দারুচিনি ২-৩ টুকরা, কোরানো নারিকেল ১ কাপ।

প্রণালি

পোলাওয়ের চাল পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। পাটায় সামান্য ভেঙে নিতে হবে। খেজুরের রস চুলায় দিয়ে একবার বলক এলে তাতে চাল ও বাকি উপকরণ ঢেলে দিতে হবে। চাল সিদ্ধ হলে পায়েশ তৈরি হয়ে যাবে।

নামিয়ে ঠাণ্ডা হলে পরিবেশন করুন।

সূত্র: যুগান্তর