অর্থ ও বাণিজ্য

মঙ্গলবার বন্ধ থাকবে পুঁজিবাজার

নিউজ ডেস্ক২৯ মার্চ ২০২১১ মিনিট পড়া

পবিত্র শবে বরাত উপলক্ষে আগামীকাল মঙ্গলবার পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামীকাল মঙ্গলবার দিনগত রাতে দেশে পবিত্র ‘শবে-বরাত’ পালিত হবে। পরের দিন ৩০ মার্চ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন দেশের সব সরকারি, বেসরকারিসহ আদালত বন্ধ থাকবে। একই সঙ্গে দেশের পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে।

উল্লেখ্য, আগামী বুধবার (৩১ মার্চ) থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন