সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

মওদুদের নাইকো দুর্নীতি মামলা, বিব্রত হাইকোর্ট

নিউজ ডেস্ক৪ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
মওদুদের নাইকো দুর্নীতি মামলা, বিব্রত হাইকোর্ট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করা নিয়ে জারি করা রুল শুনতে বিব্রতবোধ করেছেন হাইকোর্ট।

 

বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মওদুদের মামলাটি শুনতে বিব্রতবোধ করেন।

 

নিয়মানুযায়ী, বিষয়টি এখন প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রুলটি শুনানির জন্য নতুন কোনো বেঞ্চে পাঠাবেন।

 

এর আগে গত ১১ ডিসেম্বর মওদুদ আহমদের নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের জারি করা রুল ১৯ জানুয়ারির মধ্যে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চে নিষ্পত্তির নির্দেশও দেওয়া হয়।

 

গত ১ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দায়েরকৃত নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম আট সপ্তাহ স্থগিত করেন হাইকোর্ট। পাশাপাশি রুলও জারি করা হয়।

 

আদালতে ব্যারিস্টার মওদুদ আহমদ নিজেই শুনানি করেন। দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান শুনানি করেন।

 

মার্কিন যুক্তরাষ্ট্রে নাইকো নিয়ে সালিশি মামলা চলার কারণে শুধু মওদুদ আহমদের ক্ষেত্রে বিচারিক আদালতে এই মামলার কার্যক্রম স্থগিত করেন।

 

ঢাকার বিশেষ জজ আদালতে নাইকো মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য রয়েছে। এ অবস্থায় ফৌজধারী কার্যবিধির দুইটি ধারায় আবেদন জানিয়ে মওদুদ আহমেদ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে নাইকোর যে সালিশি মামলা চলছে তা শেষ না হওয়া পর্যন্ত এই মামলার কার্যক্রম স্থগিত রাখা হোক। একই সঙ্গে কিছু নথিপথ দাখিলেরও আবেদন করেন তিনি।

 

গত ১৬ আগস্ট বিশেষ আদালত মামলার কার্যক্রম স্থগিতে তার আবেদন খারিজ করে দেন। এর বিরুদ্ধে মওদুদ আহমদ হাইকোর্টে রিভিশন মামলা দায়ের করেন।

 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যদের বিরুদ্ধে করা এই মামলার কার্যক্রম বিচারিক আদালতে চলছে।

সূত্র:রাইজিংবিডি