সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মতামত

ভয়াবহ ডেঙ্গুর আশঙ্কা, আগাম সতর্কতা নিতে হবে

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০২০২ মিনিট পড়া
ভয়াবহ ডেঙ্গুর আশঙ্কা, আগাম সতর্কতা নিতে হবে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গত বছরের ডেঙ্গু পরিস্থিতি আমাদের সবার জানা। সে বছর এডিস মশা ও ডেঙ্গু ছিল এক বড় আতঙ্কের নাম। গত বছর ডেঙ্গু সন্দেহে ২৭৬ জনের মৃত্যুর তথ্য এসেছিল সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর)।

বিশেষজ্ঞ পর্যালোচনায় এর মধ্যে ১৭৯ জনের ডেঙ্গুজনিত মৃত্যু নিশ্চিত করা হয়। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪১ জন। জানুয়ারিতে এ সংখ্যা ছিল ১৯৯, অথচ গত বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাত্র ৩৮ জন, ফেব্রুয়ারিতে ১৮ এবং মার্চে ১৭ জন। অর্থাৎ এ বছর ডেঙ্গুজ্বরের প্রকোপ বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

বর্তমানে বিগত বছরের এ সময়ের তুলনায় রোগীর সংখ্যা বেড়েছে ২ দশমিক ৭ গুণ। বৃষ্টির পানি জমতে শুরু হলেই ভয়াবহরূপে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিতে পারে বলে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বিশিষ্ট মাইক্রোবায়োলজিস্ট ডা. শেখ শাহীদ উল্লাহর মতে গত বছর ডেঙ্গুবাহিত এডিস মশা সারা দেশে ছড়িয়ে পড়েছে। এই মশা যেখানেই গেছে সেখানেই ডিম পেড়েছে।

প্রতিকূল পরিবেশে এসব ডিম সুপ্ত অবস্থায় থাকতে পারে দীর্ঘদিন। যখনই বৃষ্টির পানি জমতে শুরু করবে, তখনই ওই ডিম থেকে বেরিয়ে আসবে মশা। তার মতে, এ ধরনের পরিস্থিতি এড়াতে এখনই সারা দেশের সম্ভাব্য ডেঙ্গুর প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে হবে।

ডেঙ্গু সংক্রান্ত আমাদের গত বছরের অভিজ্ঞতা মোটেও ভালো নয়। বছরব্যাপী মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকলে পরিস্থিতি এতটা ভয়াবহ রূপ নিতে পারত না। কিন্তু দুই সিটি কর্পোরেশন ও সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো চরমভাবে ব্যর্থ হয়েছে। এমনকি মশক নিধনের জন্য যে ওষুধ আমদানি করা হয়েছিল, সেগুলো অকার্যকর বলে প্রমাণিত হয়েছে।

ডেঙ্গু নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন উচ্চ আদালতও। আদালত গত বছর বলেছিলেন, ডেঙ্গু নিয়ে আমরা ফেব্রুয়ারিতেই সতর্ক করেছিলাম, দুই সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তাকে ডেকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে ব্যবস্থা নিতে বলেছিলাম; কিন্তু তারা আমলে নেননি।

আমাদের কথা হল, এবার যেন তেমনটি না হয়। এ বছর এখন থেকেই সতর্কাবস্থায় থাকতে হবে। মশক নিধন কার্যক্রম জোরদার করতে হবে। দুই সিটি কর্পোরেশনের সদ্য সমাপ্ত নির্বাচনে নির্বাচিত দুই মেয়র প্রার্থী মশক নিধনের বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছিলেন। তাদের সেই নির্বাচনী ইশতেহারের যথাযথ বাস্তবায়ন দেখতে চাই আমরা।