লাইফ স্টাইল

ভ্রমণের সুযোগ পেতে পারেন বৃষ, অসুস্থ হতে পারেন বৃশ্চিক

নিউজ ডেস্ক২০ সেপ্টেম্বর ২০১৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও চন্দ্র। আপনার শুভ সংখ্যা ৫ ও ২। শুভ বার বুধ ও সোম। শুভ রত্ন পান্না ও মুক্তা।

 

প্রকৃতিগতভাবে আপনি সৃজনশীল ও মেধাবী। আপনি বিবেকবান, বিশ্বস্ত ও সহানুভূতিশীল। আপনার কল্পনা ও অনুভূতি প্রবল। মানসিক শক্তি জীবন-সংগ্রামে আপনার বড় অস্ত্র। আপনি শান্তি চান। ঝামেলা এড়িয়ে চলতে চান। একটু চাপা হলেও আপনি বিনয়ী ও সহজে বন্ধুত্ব করতে পারেন। পারিপার্শ্বিকতা প্রায়ই আপনার অস্থিরতা ও দুশ্চিন্তার কারণ হতে পারে। পরিবর্তন ও ভ্রমণ আপনাকে আনন্দ দেবে। আপনাকে আত্মবিশ্বাসী ও উদ্যোগী হতে হবে।

 

দ্বাদশ রাশির পূর্বাভাস

 

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

সামগ্রিকভাবে সময় অনুকূলে থাকবে। আত্মপ্রতিষ্ঠার প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। শরীর মোটামুটি ভালো যাবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পরবেন।

 

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। গোপন শত্রু সম্পর্কে সতর্কতা অবলম্বন করুন। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। আইনগত বিষয়াদি নিয়ে সাবধানতা অবলম্বন করুন।

 

মিথুন (২১ মে-২০ জুন)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। ট্রেড ইউনিয়ন কর্মীদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।

 

কর্কট (২১ জুন-২০ জুলাই)

সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন।

 

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

দিনটি শুভ সম্ভাবনাময়। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য আশা করতে পারেন। উচ্চ শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

 

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

সময় খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো না যাওয়ার আশঙ্কা আছে। বিক্রয় বাণিজ্যে লোকসান হতে পারে। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। বদনাম এড়িয়ে চলার চেষ্টা করুন।

 

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

পরোপকারে আনন্দ পাবেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো যাবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। বৈবাহিক আলোচনায় অগ্রগতির সম্ভাবনা আছে। কোনো চুক্তি সম্পাদনের জন্য সময় অনুকূলে থাকবে।

 

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। শরীর কিছুটা অসুস্থ হতে পারে। ঠান্ডা ও ধুলাবালি সম্পর্কে সতর্ক থাকুন। সামায়িক অসুস্থতাকে খুব একটা গুরুত্ব না দিলেও চলবে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝির আশঙ্কা আছে।

 

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

সময় মোটামুটি অনুকূলে থাকবে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ দেখা দিতে পারে। শিল্পসংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা আছে। সৃজনশীল কাজে সুফল পাবেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।

 

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কোনো আশা পূরণ হতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।

 

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

শরীর খুব একটা ভালো যাবে না। গলা-সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পাবেন।

 

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। বেহাত হয়ে যাওয়া কোনো সম্পদের দখল পেতে পারেন। চোখ-সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। মূল্যবোধ সমুন্নত রাখার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দবোধ করবেন।

সূত্র: এনটিভি